Skip to main content

ছোট কবিতা

জানি দেখা হবে
লকডাউন শেষে
রোগ মুক্ত দেশে

জানি দেখা হবে
কোন এক সুস্থ বিকেলে
তোমার ওই ব্যস্ত শহরে

জানি দেখা হবে
এই কঠিন মুহূর্ত শেষে
যদি থাকি বেঁচে এই ধরনীর বুকে

কথা দিলাম

Comments